বাংলাদেশের খবর

আপডেট : ০৫ October ২০২০

ধর্ষকদের বিচারের দাবিতে উত্তাল উত্তরা


সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

ধর্ষকদের বিচার দাবিতে সোমবার দুপুরে হাউজ বিল্ডিং চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর থেকেন উত্তরার হাউজ বিল্ডিং চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ ও অবরোধে অংশ নিয়েছে, উত্তরা ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটিসহ আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।যান চলাচল বন্ধ হয়ে চরম দূভোর্গ তৈরী হয়।

এসময় দায়িত্বব পালন কালে উত্তরা পশ্চিম ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম জানান, 'দুপুর থেকে এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছে আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক বলেন, মহাসড়ক ছেড়ে দিতে ছাত্র-ছাত্রীদের অনুরোধ করছি। তবে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১