বাংলাদেশের খবর

আপডেট : ০৫ October ২০২০

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে সেনবাগে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূর ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নোয়াখালীর সেনবাগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ছাত্রলীগ ও সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্টুন্ডেন্ট ইউনিয়ন।

সোমবার বিকেলে সেনবাগ থানা মোড়ে ও উপজেলার বীজবাগ ইয়ং বেঙ্গল বয়েচ ক্লাবের উদ্যোগে শ্যামেরগ্যাও বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন-সেনবাগ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামী লীগ নেতা আলী আক্কাস রতন, সেনবাগ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান, সেক্রেটারী মাজেদুল হক তানভির, রাব্বি বিন রায়হান, ইব্রাহিম হোসেন, আফরান মাহমুদ, শিপন, ক্লাবের সাধারণ সম্পাদক এমরান হোসেন,বীজবাগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এয়াকুব মামুন, যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, আলাউদ্দিন প্রমুখ।

ঘন্টাব্যাপী ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচী পালন করা হয়।।

বক্তারা অভিলম্বে ঘটনার সঙ্গে জড়িত অন্য সকল আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১