বাংলাদেশের খবর

আপডেট : ০৬ October ২০২০

নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন


দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সম্মুখে প্রতিভাবান সংগঠনের ব্যানারে এই কর্মসূচি গ্রহণ করা হয়। নোয়াখালীতে একজন মা'কে বিবস্ত্র করে বর্বরোচিত পাশবিক নির্যাতন, সিলেটে এমসি কলেজের ভিতরে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ ও সম্প্রতি দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ জানায় সংগঠনের নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মোঃ সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সিনিয়র সদস্য মোঃ মাহবুব খন্দকার, সাংস্কৃতিক সম্পাদক শেখ ফরিদ পলক, প্রচার সম্পাদক সাঈদ হাসান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন ইসলাম, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি স ম কামাল প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১