বাংলাদেশের খবর

আপডেট : ০৬ October ২০২০

বেগমগঞ্জে বরর্বোরোচিত নারী নির্যাতনের প্রতিবাদে বাউফলে শিক্ষার্থীদের মানববন্ধন


বেগমগঞ্জের বরর্বোচিত নারী নির্যাতনসহ সাম্প্রতিক বিভিন্ন গণধর্ষণ-ধর্ষণ, নারী নির্যাতন-নিপীরণের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্দেগে পৌর সদরের প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচী পালিত হয়। ভারি বর্ষণেরমতো প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় ছাত্র অধিকার পরিষদের উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো. জুবায়ের হোসেন, মো. হাসান মাহামুদ, এমদাদুল হক ও ইমরান হোসেন প্রমূখ বক্তৃতা করেন। দেশের বিভিন্ন এলাকায় নারী ধর্ষণ-নির্যাতনের নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক সাস্তির দাবী জানায় বক্তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১