বাংলাদেশের খবর

আপডেট : ০৭ October ২০২০

কলমাকান্দায় ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


নেত্রকোণার কলমাকান্দায় নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বোরচিত নারী  নির্যাতন এবং দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কলমাকান্দায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘন্টাব্যাপী  উপজেলার সদরে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে সারাদেশে ধর্ষণ নির্যাতন বন্ধ ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন আয়োজন করে কলমাকান্দা সাধারণ শিক্ষার্থীরা।

দেশজুড়ে যেভাবে ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যাকান্ড হচ্ছে তার প্রতিবাদে গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় প্রচার এর মাধ্যমে আজ বুধবার উপজেলার শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী শ্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা দেশজুড়ে যেভাবে ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। সেই সঙ্গে অপরাধীদের  সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১