বাংলাদেশের খবর

আপডেট : ০৭ October ২০২০

করোনায় আরো ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫২০


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫২০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৪৪০ জনের মৃত্যু হলো। আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১, ৭৯৮ জন। প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৬.৮১ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন।

বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১