আপডেট : ০৮ October ২০২০
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ মহিষ বাতান এলাকা থেকে অভিযান চালিয়ে ৪৮৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গতকাল বুধরার (৭ অক্টোবর) বিকেলে তুরাগ সিএনজি ফিলিং স্টেশনের সামনের রাস্তায় এ অভিযান চালিয়ে আতিকুল হাসান(২০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আতিকুল নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া এলাকার দুলাল হোসেনের ছেলে। র্যাব-১ সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ মহিষ বাতান তুরাগ সিএনজি ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে র্যাব-১। এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পাথর ভর্তি একটি ট্রাকে ফেন্সিডিলের চালান লালমনিরহাট হতে গাজীপুরের দিকে যাচ্ছে। পরে ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আতিকুল হাসানকে ৪৮৫ বোতল ফেন্সিডিল, ১টি ট্রাক, এবং মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১