বাংলাদেশের খবর

আপডেট : ০৮ October ২০২০

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন


দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে উদীচী শিল্পী গোষ্ঠী কোটালীপাড়া শাখার আয়োজনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমলকৃষ্ণ বিশ্বাস, বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, সহ-সভাপতি ইদ্রিসুর রহমান, সাধারণ সম্পাদক রতন সেন কংকন, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।

বক্তারা, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাশসহ ধর্ষকদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করার দাবি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১