আপডেট : ০৮ October ২০২০
আইন অমান্য করে কুমিল্লার দাউদকান্দির উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন পক্ষে প্রচারণা চালিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দিন আহমদ। গতকাল বুধবার (৭ অক্টোবর) ট্রেজারার নিজে তার ফেসবুক টাইমলাইনে ' দাউদকান্দিতে নৌকার পক্ষে প্রচারণা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ক্যাপশন দিয়ে দুটি ছবি আপলোড দেন। একটি ছবিতে দেখা গেছে মোহাম্মদ আলী সুমনের পাশে হেটে প্রচারণা চালাচ্ছেন এবং অপর একটি ছবিতে দেখা গেছে তিনি নির্বাচনী এক সভায় বক্তব্য দিচ্ছেন। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন ট্রেজারার হয়ে কোন প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারেন কি না সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বাংলাদেশ নির্বাচন কমিশনের 'উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬' এর ২২নং ধারার (১নং) উপধারায় বলা হয়েছে, 'সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকারি কোন কর্মকর্তা বা কর্মচারি নির্বাচন পূর্ব-সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না'। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, 'আমি ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা করেছি। তবে আমি দাউদকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে প্রচারণা অংশগ্রহণ করেনি। প্রার্থীর সঙ্গে দেখা করতে গেছিলাম। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করা যায় কি না জানতে চাইলে তিনি বলেন, 'হ্যা, নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করা যায়।' তবে দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার বলেন, 'বিশ্ববিদ্যালয়ের একজন ট্রেজারার হিসেবে কেউ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন না। এটা প্রচলিত আইনের পরিপন্থী। এ বিষয়ে কেউ রিটার্নিং অফিসারের বরাবর অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।'
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১