আপডেট : ০৯ October ২০২০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় দেয়াল চাপায় নার্গিস আক্তার (৩৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে নিহতের ছেলে রানা (১৫)। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আটটায় এ ঘটনা ঘটে। নিহত নার্গিস আক্তার আদমজী ইপিজেডের প্রোগ্রেস গার্মেন্টসের সুইং অপারেটর ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ইপিজেডের গার্মেন্টস ছুটির পর ওই নারী তার ছেলেকে সঙ্গে নিয়ে বাসায় ফিরার পথে একটা মোবাইলের ফ্লেক্সিলোডের দোকানে যায়। রাস্তা সংস্কারের জন্য সিটি কর্পোরেশনের ভেঙ্গে ফেলা একটি ভবনের আংশিক থেকে যাওয়া দেয়ালের সঙ্গেই ফ্লেক্সিলোডের দোকান। মোবাইলে টাকা লোট করার সময় দেয়াল ধসে ওই নারী উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১