বাংলাদেশের খবর

আপডেট : ০৯ October ২০২০

কালিয়াকৈরে বণিক সমিতির নির্বাচিতদের শপথ


গাজীপুরের কালিয়াকৈর বাজার ব্যবসায়ী বনিক সমবায় সমিতির নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

কালিয়াকৈর বণিক সমিতির লিমিটেড এর নব নির্বাচিদের শপথ পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর সভার মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা  জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মনোয়ার হোসেন চৌধুরী,আওমাী লীগের যুগ্ম আহ্বায়ক সিকদার মোশারফ হোসেন,কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন  জয়,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,  উপজেলা যুবলীগের সভাপতি হিরু,।

শপথ গ্রহন করেন বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান,সহ সভাপতি নারায়ন শাহা,সাধান সম্পাদক হারুন অর রশীদ, পরিচালক আতিকুর রহমান,গৌর চন্দ্র সরকার,মেরাজ মোল্লাসহ  বিভিন্ন নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১