বাংলাদেশের খবর

আপডেট : ১০ October ২০২০

কালকিনিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার


মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভন দেখিয়ে (১৫) বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহীন মোল্লা(২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার।

মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার বালিগ্রাম এলাকার পশ্চিম বোতলা গ্রামের আয়নাল মোল্লার ছেলে রং মিস্ত্রী শাহীন মোল্লার সঙ্গে একই এলাকার ওই কিশোরীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছে। সেই সূত্র ধরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই কিশোরীর বাড়িতে দেখা করতে আসেন রং মিস্ত্রী শাহীন মোল্লা। এসময় ওই কিশোরীকে ঘরে একা পেয়ে তাকে ধর্ষণ করে শাহীন মোল্লা। পরে ওই কিশোরীর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে শাহীন মোল্লা পালিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ওই ধর্ষিত কিশোরীর মা বাদী হয়ে ডাসার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে আজ শনিবার ভোররাতে ধর্ষক শাহীন মোল্লাকে গ্রেপ্তার করেন।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে শাহীন জোরপূর্বক তাকে ধর্ষণ করেছে। তাই আমি তার বিরুদ্ধে মামলা করেছি। আমি তার বিচার চাই।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, ওই কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নির্যাতিতা কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে ও গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১