আপডেট : ১০ October ২০২০
প্রতারকের খপ্পরে খোয়া গেছে বিকাশ এজেন্টের অর্ধ লক্ষ টাকা। আজ শনিবার দুপুরে পটুয়াখালীর বাউফলের উত্তর কাছিপাড়া গ্রামের তিন কানার হাট এলাকার বিকাশ এজেন্ট ক্ষুদ্র ব্যবসায়ী মো. আব্দুর রসিদ আকনের এই টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রসিদ আকন জানান, বিকাশের কাস্টমার কেয়ারের পরিচয়ে একজন ০১৮৯২৯১৯৬২৫ নম্বর থেকে মেসার্স মুদি স্টোর নামের তার বিকাশ এজেন্ট নম্বরে ফোন করে বর্তমান অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাওয়ার ভয় দেখায় ও কয়েক নির্দেশনার কথা উল্লেখ করেন। অ্যাকাউন্ট সুরক্ষা ও বিশেষ সুবিধার কথা তুলে আগের পাঁচ অপশনের পরিবর্তে এখন সাত অপশন চালুর কথাসহ ওই ব্যাক্তির কিছু নির্দেশনা অনুসরন করতে গিয়ে খোয়া যায় তার ৩৮ হাজার ৬৭৮ টাকা ৬০ পয়সা। এ সময় অপশনটি চালু না করলে এজেন্ট নম্বর ব্লক করে দেওয়া হবে জানালে এক পর্যায়ে কথিত কাস্টমার কেয়ারের ওই ব্যক্তিকে পাসওয়ার্ড বলে দেয় সে। এরপর কিছু সময়ের মধ্যেই তার এজেন্ট নম্বরের টাকা হাওয়া হয়ে যায়। স্থানীয় কাছিপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আবু হাসান মিরন বলেন, ‘রসিদ আকন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। প্রতারকের খপ্পরে পড়ে তার সর্বস্ব শেষ হয়ে গেছে। এ ধরনের প্রতারকের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১