বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২০

চাঁদপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন জিল্লুর রহমান


চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৩১ হাজার ২১২ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. জিল্লুর রহমান জুয়েল।

শনিবার রাত ৯টায় পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন চাঁদপুর জেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী মো. জিল্লুর রহমান নৌকা মার্কা পেয়েছে ৩৪ হাজার ৮২৫ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি পেয়েছে ৩ হাজার ৬১৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল পেয়েছেন ১২৩৩ ভোট।

উল্লেখ্য, আজ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন ৩ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৫০ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন ১৪ জন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সকল কাউন্সিলরই বিজয়ী হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যার মধ্যে পুরুষ ৫৮হাজার ১৪৪ জন। মহিলা ভোটার ৫৮ হাজার ৩৪৩ জন। সর্বমোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪৮৭ জন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১