বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২০

ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে বাউফলে শিক্ষার্থীদের মানববন্ধন


বরর্বোচিত নারী নির্যাতনসহ সাম্প্রতিক বিভিন্ন গণধর্ষণ, ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাউফলের সচেতন শিক্ষার্থী জনতার ব্যানারে পৌর সদরের প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচী পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে বাউফল অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন নামে আরো একটি সংগঠন একাত্বতা প্রকাশ করে অংশ নেয়।

এ সময় উপজেলার নাজিরপুর-ছোটডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাইনুল ইসলাম, পৌর সদরের বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী তানবীর, লিয়ন, সাদ, বাউফল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান প্রমূখ বক্তৃতা করেন।

দেশের বিভিন্ন এলাকায় নারী ধর্ষণ-নির্যাতনের নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত বিচারের দৃষ্টান্ত মূলক সাস্তির দাবি জানায় বক্তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১