বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২০

আত্রাইয়ে নিখোঁজের ৮দিন পর লাশ উদ্ধার


নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ৮দিন পর বিল থেকে আব্দুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে উপজেলার বাঁকা কচুয়া বিল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আব্দুর রহমান উপজেলার বাঁকা গ্রামের মৃত গুল মোহাম্মদের ছেলে।

জানা গেছে, আব্দুর রহমান গত ৪ অক্টোবর রোববার বিকেলে বাড়ী থেকে আত্রাই যাওয়ার কথা বলে বের হয়ে যায়। এর পর বাড়ীতে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজা খুজি করে কোথাও তার সন্ধান পায়নি। আজ রোববার সকালে ওই বিলে একটি লাশ ভাসমান দেখে স্থানীয়রা থানায় খবর দিলে সকালে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে জানা যাবে তার মৃত্যুর কারণ। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১