আপডেট : ১১ October ২০২০
টাঙ্গাইলের সখীপুরে উৎসবমুখর পরিবেশে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। খলিলুর রহমানকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সরকারি পিএম পাইলট স্কুল এন্ড কলেজে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রজেক্টরের মাধ্যমে সকলের সামনে ভোট গণনা শেষে রাত ২টায় ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম। সভাপতি পদে খলিলুর রহমান চেয়ার প্রতীকে ৭৮৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন ছাতা প্রতীকে ৫০৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন আনারস প্রতীকে নিয়ে ৫৭৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম লেবু পাখা প্রতীকে ৩৭৫ পান ভোট। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি মিন্টু দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক খন্দকার সোলায়মান কবির, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান ডালিম এবং প্রচার সম্পাদক রনজিত শীল। নির্বাচনে ৯টি পদের বিপরীতে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৪৩৯ জন ভোটারের মধ্যে ১৩০৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১