বাংলাদেশের খবর

আপডেট : ১৩ October ২০২০

ময়মনসিংহে ছাত্রীকে ৩দিন আটকে রেখে ধর্ষণ, থানায় মামলা


ময়মনসিংহে নবম শ্রেনীতে অধ্যায়নরত এক স্কুল ছাত্রীকে বিয়ে করার কথা বলে বাড়িথেকে তুলে নিয়ে দুই বন্ধুর ব্যাচেলর মেসে তিন দিন আটকে রেখে ধর্ষণ করেছে প্রাইভেটকারচালক জুয়েল মিয়া (৩৫)।

এ ঘটনায় ১১অক্টোবর রাতে ওই স্কুল ছাত্রী ময়মনসিংহের কোতোয়ালী থানায় জুয়েল মিয়া ও মেসের দুই বন্ধুসহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা যায় গত ৯মাস পুর্বে রং নম্বর কলের মাধ্যমে প্রথম কথা হয় জুয়েল মিয়ার সাথে। পরে প্রাইভেটকারচালক জুয়েল মিয়া পরিচয় গোপন করে ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত বুধবার সন্ধ্যায় জুয়েল মিয়া ওই ছাত্রীর বাড়ির পাশে মঠখোলা নামক স্থানে গিয়ে তাকে বিয়ে করবে বলে মোবাইলে একটি এসএমএস পাঠান এবং তার সঙ্গে দেখা করতে বলেন। ম্যাসেজ পেয়ে স্কুল ছাত্রী জুয়েল মিয়ার সঙ্গে দেখা করতে এলে কাজি অফিসে গিয়ে বিয়ে করবেন বলে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ময়মনসিংহে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে জুয়েল তার বন্ধুর মেসে তিনদিন আটকে রেখে কয়েক দফা তাকে ধর্ষণ করেন।

পরে শনিবার ১০ অক্টোবর বিকেলে চুরখাই এলাকায় ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায় জুয়েল।

জুয়েলের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি দক্ষিণপাড়া এলাকায়। স্কুল ছাত্রী একই উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, মামলা দায়েরের পর থেকে জুয়েলকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১