বাংলাদেশের খবর

আপডেট : ১৪ October ২০২০

ইলিশ শিকার করায় কলাপাড়ায় তিন জেলেকে জরিমানা


নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় পটুয়াখালীর কলাপাড়ায় তিন জেলেকে ইলিশসহ আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। বুধবার সকালে কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি সাগর মোহনা থেকে তাদের আটক করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই মো. কামরুল জানান, সাগরে মাছ ধরা অবস্থায় জেলে মোহসীন হাওলাদার, শিমুল দাস ও হাসানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডলের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যোক পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা মাছ দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১