বাংলাদেশের খবর

আপডেট : ১৪ October ২০২০

দেশে করোনায় আরও ১৬ মৃত্যু, শনাক্ত ১৬৮৪


দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৩ জনে। এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৬৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪১১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২১ লাখ ১২ হাজার ৪৪৮টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৬৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.১৩ শতাংশ।

নতুন যে ১৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ এবং নারী ৩ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৩০৫ জন বা ৭৬.৯৭ শতাংশ এবং নারী ১ হাজার ২৮৮ জন বা ২৩.০৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।

এদিকে, আরও ১ হাজার ৫৭৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৭.৬৭ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১