বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০২০

সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা


সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজন আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন (৯) ও মেয়ে তাসনিম (৬)। তাদের চার মাসের এক শিশু সন্তান বেঁচে রয়েছে। 

কলারোয়া থানার এসআই মফিজুল জানান, ঘরের মধ্যে শাহিনুর রহমানসহ চার জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে শাহিনুরের পা বাধা ছিল এবং তাদের চিলে কোঠার দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে ছাদের চিলে কোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে।

পুলিশ জানায়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রথমিক ধারণা করছে পুলিশ।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১