বাংলাদেশের খবর

আপডেট : ১৮ October ২০২০

পঞ্চগড়ে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ


পঞ্চগড় সদর উপজেলার পানিমাছ পুকুরি এলাকায় বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায়, মাঘই মৌজায় পানিমাছ পুকুরি এলাকায় এস এ ১৮৫ খতিয়ানের ২৫৭৩ নং দাগে ০.৪৫ একর জমির মধ্যে চিহ্নিত ৯ শতক, জমি সায়রাত রেজিস্ট্রিভুক্ত করা বেআইনি মর্মে সাহাদাত হোসেন গং বাদী হয়ে সরকার পক্ষকে বিবাদী করে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে ২৯ ফেব্রুয়ারি ২০১৬ সিনিয়র সহকারী জজ, পঞ্চগড় লুৎফর রহমান বিবাদীর বিরুদ্ধে ডিক্রি প্রদান করে, জমি সরকারের সায়রাত রেজিস্ট্রার ভূক্তি বেআইনি মর্মে ঘোষণা করে। সরকার নালিশী জমির মালিকপক্ষকে উপযুক্ত ক্ষতিপুরণ প্রদান করে হাট বাজারে অর্ন্তভুক্ত করতে পারে। 

সিনিয়র সহকারী জজ আদালতের রায় অসম্মতিতে অতিরিক্ত জেলা জজ আদালতে আপিল করেন। বিবাদী লিখিত জবাব দাখিল করে বাদির বক্তব্য অস্বীকার করে দাবি করেন যে, নালিশী জমি সায়রাত রেজিস্ট্রারভুক্ত হাট বাজারে বিদ্যমান। বিবাদী-বাদীর মামলা খারিজের আবেদন করেন। ১৮ আগষ্ট ২০১৯ অতিরিক্ত জেলা জজ পঞ্চগড়, মোহাম্মদ আনিসুর রহমান সিনিয়র সহকারী জজ আদালতের ডিক্রি বাতিল হয়ে মামলাটি বিবাদীর বিরুদ্ধে ডিসমিস হয়। 

বাদীপক্ষ বাংলাদেশ সুপ্রিমকোর্ট হাইকোর্ট বিভাগে আপিল করলে নালিশী জমির উপর ৬ মাস নিষেধাজ্ঞা জারি করেন। নালিশী জমিতে নিষেধাজ্ঞা সত্বেও আইনকে বৃধাঙ্গুলী দেখিয়ে তৃতীয় পক্ষ কথিত আ‘লীগের সদস্য পরিচয়ে স্থানীয় আবুল খায়ের জমি দখল করে টিনসেড ঘর নির্মাণ করে স্থায়ী স্থাপনা নির্মানের জন্য প্রস্তুতি নেন।

আজ রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার পানিমাছ পুকুরি এলাকায় বিরোধপূর্ণ ওই জমিতে টিনসেড ঘর তুলে বাউন্ডারি ঘেরাও দিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ সামগ্রী প্রস্তুত রাখেন। 

অভিযুক্ত আবুল খায়ের প্রায় ২০ বছর আগে শুশীল এর কাছ থেকে ওই জমি কেনেন বলে জানান।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জানান, তৃতীয় পক্ষ যদি ঘর নির্মাণ করে তাহলে এটা মহা অন্যায় হবে। আমি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি সরেজমিন গিয়ে দেখে আসতে। প্রমাণিত হলে প্রয়োজনে নিজে গিয়ে উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১