আপডেট : ২০ October ২০২০
খাদ্য ভাতাসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে অর্নির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। তবে নৌ শ্রমিকদের সব দাবি এখনই মানা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন নৌযান মালিকরা। গতকাল (সোমবার) রাতে বিআইডাব্লিউটিএ’র প্রধান কার্যালয়ে মালিকদের সাথে শ্রমিকদের বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। সকল দাবি না মেনে নেয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান শ্রমিক নেতারা। তবে যাত্রীবাহী নৌযান এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এদিকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান জানান, সমস্যা সমাধানে আবারও আলোচনায় বসা হবে। শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দেয়ার পর বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের মধ্যস্থতায় সোমবার বিকালে বৈঠকে বসে শ্রমিক-মালিকরা। মধ্যরাত পর্যন্ত দীর্ঘ বৈঠক চললেও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানান দুই পক্ষই নিজ নিজ দাবিতে অনড় থাকায় সমঝোতা হয়নি। মালিকদের দাবি, খাদ্যভাতা ছাড়া বাকি ১০টি দাবি মেনে নিয়েছেন তারা। তবে শ্রমিকরা বলছেন, দাবি না মানায় ধর্মঘট চালিয়ে যাবেন তারা। এদিকে, চট্টগ্রামে কর্ণফুলীর ১৬টি ঘাটে গতকাল থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে লাইটারেজ জাহাজগুলো বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাস করতে যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১