আপডেট : ২৩ October ২০২০
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে চাঁদপুর নৌ-বন্দরকে স্থানীয়ভাবে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এতে চাঁদপুর-নারায়নগঞ্জের মধ্যে চলাচলকারী ছোট লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল ৭টা থেকে এই রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ চাঁদপুর। চাঁদপুর লঞ্চ মালিক প্রতিনিধি মো. বিপ্লব সরকার জানান, ৬৫ ফুটের নীচে কোন লঞ্চ অর্থাৎ এক তলা লঞ্চগুলো আজ থেকে বন্ধ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব লঞ্চগুলোর চলাচল ছিলো। চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা কাউছার আহমেদ জানান, গতকাল থেকেই আবহাওয়া ভাল না থাকায় আজ শুক্রবার সকাল থেকে চাঁদপুর-নারায়নগঞ্জ রুটের সব কটি লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। আবহাওয়া দপ্তর থেকে চাঁদপুরে ২নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে চাঁদপুর-ঢাকা রুটের সবগুলো লঞ্চ সিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে। চাঁদপুর জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ্ মোহাম্মদ শোয়েব বলেন, চাঁদপুরে শুক্রবার (২৩ অক্টেবার) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকার্ড করা হয়েছে। চাঁদপুর নদী উপকূলীয় এলাকায় ৩-৫ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এদিকে আজ সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। যার কারণে স্বাভাবিক জীবন যাত্রা অনেকটা ব্যাহত হচ্ছে। সড়কগুলোতে যানবাহন চলাচল নেই বললে চলে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১