বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০২০

বাসাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরীর মৃত্যু


টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার সোনালিয়া রেল স্টেশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সোনালিয়া লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেইটকিপার এরশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

এরশাদুল হক জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অজ্ঞাত ওই মেয়েটি মারা যায়। শনিবার সকালে রেলওয়ে থানা পুলিশ এসে লাশটি নিয়ে গেছে। এখনও মেয়েটির পরিচয় পাওয়া যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১