বাংলাদেশের খবর

আপডেট : ২৫ October ২০২০

১০০ নাম্বারের এমসিকিউ প্রশ্নে চবির ভর্তি পরীক্ষা


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে ১০০ নাম্বারের এমসিকিউ প্রশ্নে পদ্ধতিতে। পূর্বের ন্যায় শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত হয়ে প্রশ্নপত্রের পরীক্ষায় অংশ নিতে হবে।

রোববার বিকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনা করা হবে কিনা এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

চলতি বছরের এইচএসসির ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে বলে জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১