আপডেট : ২৭ October ২০২০
দেশে নতুন করে এক হাজার ৩৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এ সংখ্যা পৌঁছেছে চার লাখ এক হাজার ৫৮৬ জনে। এছাড়া, মহামারিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৩৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১১১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৩৮৬টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬১৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২২ লাখ ৮৩ হাজার ৯৬৪টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.৫৮ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭.৫৮ শতাংশ। নতুন যে ২০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ এবং নারী ছয়জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। এদিকে, আরও এক হাজার ৫২৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা তিন লাখ ১৮ হাজার ১২৩ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৯.২২ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১