আপডেট : ২৮ October ২০২০
কুষ্টিয়ায় স্পিরিট পান করে তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসক বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত স্পিরিট পানে তাঁদের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- সদর উপজেলার বড়আইলচারা গ্রামের অনিক বিশ্বাস (২১), খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের রিপন কুমার ঘোষ (৩২) ও মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের নিতাই বিশ্বাস (৩৫)। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে অসুস্থ অবস্থায় নিতাই বিশ্বাসকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ভোর চারটার দিকে অসুস্থ অবস্থায় অনিক বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোর পৌনে ৫টার দিকে খোকসা উপজেলা থেকে রিপন কুমার ঘোষকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনজনই সকাল ছয়টার মধ্যে মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকারবলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত স্পিরিট পানে তাদের মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে তাদের ময়নাতদন্ত করা হবে। এরপর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, তিন উপজেলার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১