বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০২০

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু


কুমিল্লার বরুড়া উপজেলায় বাঁশ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়ূন কবির (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার বাড়ির পাশের বাগানে বাঁশ কাটার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। কাঁচা বাঁশ বিদ্যুতায়িত ছিলো।

শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হুমায়ূন কবির বাগানে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১