বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০২০

ইংল্যান্ডে ফের লকডাউন ঘোষণ‍া


করোনার সংক্রমণ ঠেকাতে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে আসছে বৃহস্পতিবার থেকে চার সপ্তাহের জন্য যুক্তরাজ্যজুড়ে লকডাউনের কথা জানান তিনি। 

জনসন বলেন, লকডাউনে রেস্তোরাঁ, জিম ও অপ্রয়োজনীয় দোকান-পাট বৃহস্পতিবার থেকে চার সপ্তাহের জন্য বন্ধ থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান চাইলে খোলা রাখা যেতে পারে। 

আসছে ২ ডিসেম্বরের পর এসব কড়াকড়ি শিথিল হতে পারে বলে জানান তিনি। 

করোনার প্রকোপ নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে, অস্ট্রিয়া ও পর্তুগাল। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে অস্ট্রিয়ায়। ক্যাফে ও রেস্তোরা এই আওতার বাইরে থাকবে। আর পর্তুগালে প্রয়োজনীয় কাজ ছাড়া নাগরিকদের বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়েছে। 

এদিকে, বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ১২ লাখ মানুষের। শনাক্তের সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১