আপডেট : ০২ November ২০২০
নেত্রকোণার পূর্বধলায় পারুল বেগম (৩৭) জাহাঙ্গীর মিয়া (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল রোরবার (১ নভেম্বর) রাতে ইয়াবাসহ তাদেরকে জারিয়া বাজার এলাকা থেকে আটক করা হয়। আটককৃত নারী উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামের সজিবর রহমানের স্ত্রী এবং জাহাঙ্গীর মিয়া একই ব্যক্তির ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন এসব তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, আটককৃতরা রোববার রাতে অবৈধ মাদক বিক্রি করছিল। পরে গোপনীয় সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সঙ্গীয় ফোর্সসহ অ্যামফিটামিনযুক্ত ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এজহার দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১