আপডেট : ০২ November ২০২০
বগুড়া থেকে সিরাজগঞ্জে পাচারের সময় ৪০ মেট্রিক টন সারসহ ২টি ট্রাক জব্দ করেছে ট্রাক্সফোর্স। গতকাল রোববার রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের নেতৃত্বে র্যাব, পুলিশ সমন্বয়ে গঠিত ট্রাক্সফোর্স এই সারগুলো উদ্ধার করে। জানা গেছে, রোববার সন্ধ্যার পর বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকার বাফার গোডাউন থেকে দুইটি ট্রাক যোগে ৪০ মেট্রিক টন সার চাঁপাইনবাবগঞ্জে পাঠানোর উদ্দেশে বের করা হয়। কিন্তু ট্রাক দুইটি চাঁপাইনবাবগঞ্জের দিকে না গিয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক ধরে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এনএসআই'র তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখের নেতৃত্বে র্যাব, পুলিশের সমন্বয়ে গঠিত টাক্স ফোর্স শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক দুটি থামানোর সংকেত দেয়। এ সময় ট্রাক রেখে চালক পালিয়ে যায়। পরে ট্রাকসহ ৪০ মেট্রিক টন সার উদ্ধার করা হয়। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ জানান, চালান অনুযায়ী ৪০ মেট্রিক টন সার রয়েছে। চালানে চাঁপাইনবাবগঞ্জের ডেলিভারি অর্ডার (ডিও) পাওয়া গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১