বাংলাদেশের খবর

আপডেট : ০২ November ২০২০

রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৩


নরসিংদীর রায়পুরা পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রায়হান মোল্লা (২০) ও দিদার মিয়া (১৭) নামে স্কুল ও কলেজ পড়ুয়া দুই ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিন জন। 


সোমবার দুপুরে ১টার দিকে পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের মহিষমারা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ও আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।


নিহত রায়হান মোল্লা সৌদি প্রবাসী কাজল মোল্লার ছেলে।সে রায়পুরা সরকারী কলেজের ১ম বর্ষের ছাত্র।এবং দিদার মিয়া দুবাই প্রবাসী আমান উল্লার ছেলে। দিদার সেরাজনগর এমএ পাইল মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থী ছিল।


আহতরা হলেন- মৃত ফজলু মিয়ার ছেলে হাছান মিয়া (৩৩), আমিন মিয়ার ছেলে শামীম মিয়া (১৯) ও মুসা মিয়ার ছেলে কারী মিয়া (২০)। আহতদেরকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। 


প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিষমারা গ্রামে রাস্তার পাশে পৌরসভা কর্তৃক স্থাপিত একটি সোলার স্ট্রিট লাইটে সূর্যের আলো কম পড়ায় স্থানীয়দের মতামতের ভিত্তিতে সোলার স্ট্রিট লাইট সরাতে গিয়ে উপরের বিদ্যুতের তারের সাথে স্পর্শ হলে এ দূঘর্টনা ঘটে। পরে তাদেরকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দিদার মিয়াকে মৃত ঘোষণা করেন এবং রায়হান মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে রায়হানকে নরসিংদীর সদরে নিয়ে যাওয়ার পথে তার মুত্যু হয়।

এ ব্যাপারে রায়পুরা থানার সেকেন্ড অফিসার এস আই দেব দুলাল বলেন, স্থানীয় কাউন্সিলর দুইজন নিহতের ঘটনা আমাকে জানিয়েছেন। বিষয়টি সরজমিনে জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১