আপডেট : ০২ November ২০২০
দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার কোরাইশমুন্সী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত। এ সময় কারেন্ট জাল বিক্রয় এর অপরাধে ও দোকানে মূল্যচার্ট না থাকায় বণিক স্টোরের মালিক রতন চন্দ্র বনিককে দশ হাজার টাকা ও অপর ব্যবসায়ী আমিন উল্যাহকে পাঁচ হাজার টাকা জরিমানা করে এবং দুই দোকান থেকে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করে। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী মো. রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১