আপডেট : ০৩ November ২০২০
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামে মাথায় নারিকেল পড়ে আরিয়ান (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু হাতিয়া উপজেলার আজিমপুর গ্রামের মো.জামশেদের ছেলে। সে নানার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়। চর জব্বার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: তৌফিকুল আলম জানান, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়, মৃত অবস্থায় পরিবারের কাছে লাশ দিয়ে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সুবর্ণচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন গণমাধ্যমকর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, গতকাল সোমবার সকলার ১১টায় শিশুটিকে তার নানার বাড়ির উঠানে বাবার কোলেই ছিলো। ওই সময় তার মামা মেহেদী (১২) ঘরের পাশে নারকেল পাড়তে ছিল। গাছ থেকে একটি নারিকেল ঘরের চালে পড়ে সেখান থেকে ড্রপ করে বাবার কোলে থাকা শিশুটির মাথায় এসে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১