আপডেট : ০৩ November ২০২০
রাজস্বখাতের ১৮ লাখ ৫ হাজার টাকা আত্মসাৎতের মামলায় পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মোল্লা কারাগারে। চেয়ারম্যান থাকাকালীন ২০১১ সালের ১৮ ডিসেম্বর প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের রাজস্বখাতের ১৮ লক্ষ ৫ হাজার টাকা মিথ্যা তথ্য দিয়ে আত্মসাত করে। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গতাকাল সোমবার (২ নভেম্বর) পাবনা জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নিত্যনন্দ সরকার জামিন আবেদন নাকচ করে দিয়ে নুরুল ইসলাম মোল্লাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান জানান, রাজস্ব খাতের ইউনিয়ন পরিষদে এ অর্থ ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের কোন আবেদন, প্রকল্প কমিটি, বিল ভাউচারসহ কাজ করার কোনো প্রকার প্রমান পাওয়া যায়নি। প্রকল্পটি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অবকাঠামো অভিযুক্ত সাবেক এই চেয়ারম্যান নুরুল ইসলাম মোল্লা দেখাতে পারেন নাই। দুদকের তদন্তে অভিযোগ প্রাথমিক ভাবে সত্যতা মেলায় দন্ডবিধির ৪২০/৪৭৭(ক)/৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়। এই মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মোল্লা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১