বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০২০

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে অপূর্ব


জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনা আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরের জ্বর আসে। জ্বর না কমায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। অবশেষে ২ নভেম্বর সে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে নেয়া হয় গতকাল (৩ নভেম্বর)।

চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।

আরিয়ান সবার কাছে এই অভিনেতার জন্য দোয়া চেয়ে বলেন, ‌‘আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন অপূর্ব। সবাই তার জন্য দোয়া করবেন।’

গত সপ্তাহে অপূর্ব সর্বশেষ সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে অংশ নেন বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১