আপডেট : ০৪ November ২০২০
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার নিচে পড়ে রাফিন নামের ৪ বছরের শিশুর নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মুসা নামক ৭ বছরের আরেক শিশু। লৌহজংয়ে ঘোড়দৌড় বাজারে বুধবার পোনে ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঘোড়দৌড় বাজারের প্রধান সড়কের পাশে রাফিন ও মুসা নামক দুই শিশু রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা সড়ক দিয়ে যাওয়ার সময় দুুজনকে ধাক্কা দেয়। পরে বাচ্চা দুটো অটোরিকশার নিচে পড়ে গেলে অটোচালক লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পরে কর্র্তব্যরত চিকিৎসক রাফিন নামের শিশুটিকে মৃত ঘোষণা করেন। আর অন্য শিশু মুসাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। মৃত রাফিন উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া গ্রামের রফিকুল মুন্সীর ছেলে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১