আপডেট : ০৫ November ২০২০
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় সরকারী নির্দেশনা মোতাবেক মা ইলিশ রক্ষায় সফল অভিযান সমাপ্ত হয়েছে। রাজবাড়ী জেলা মৎস্য দপ্তর থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক নিষেধাজ্ঞার ২২ দিনে মোবাইল কোর্ট পরিচালিত হয় ২৩টি, অভিযান পরিচালিত হয় ৮৬টি, মামলা দায়ের হয়েছে ৩১টি, ইলিশ জব্দ করা হয় ০.১০৬ মেট্টিক টন, অন্যান্য মাছ ০.০০৭ মে. টন, ৭৯.৮১৬ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয় ৫.৬২১ লাখ মিটার, জরিমানা আদায় করা হয় ০.১৪০ লাখ টাকা, মোট কারাদণ্ড দেওয়া হয়েছে ২২জনের, নিলামকৃত ০.৫০ লাখ টাকা সরকারী কোষাগাড়ে জমা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান, মোঃ আসাদুজ্জামান। এছাড়াও র্যাব-৮, পুলিশ প্রশাসন, আনসার বাহিনী ও জনপ্রতিনিধিরা বিভিন্নভাবে সহযোগীতা করেছেন। এ ব্যাপারে বৃহস্পতিবার কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম এর সাথে কথা হলে তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। সরকারী নির্দেশনা মোতাবেক মা ইলিশ রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করেছি। আশা করছি গতবারের থেকে এবার ইলিশের উৎপাদন অনেক বেশি হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১