আপডেট : ১০ November ২০২০
দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়া খেলা ও গাঁজা সেবনের অপরাধে ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ৬ জুয়ারিকে ৩ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের আদু মিয়ার ছেলে ও সিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা (৩৯), মৃত মোজাম্মেল হকের ছেলে শাহাদত হোসেন (৪৪), মৃত আব্দুল হামিদের ছেলে জহুরুল ইসলাম (৪৫), সাউথগাড়ী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে আব্দুল হালিম (৪০), কলাবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে নুর ইসলাম (৩৫) এবং সিংড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ফেরদৌস আলী (৪৬)। সোমবার রাত ১১টায় উপজেলা রানীগঞ্জ বাজারের শারমীন পেট্রোল পাম্ব সংলগ্ন যুবলীগ নেতা মাসুদ রানার ‘স’মিলের গদি ঘরে জুয়া খেলার সময় নগদ টাকা ও জুয়া খেলার কার্ডসহ ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও সেখান থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করে তারা। পরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জুয়া খেলা ও মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার ৬ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ২১ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা এবং ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, কাল রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জনকে অর্থদণ্ড ও তিন মাসের সাজা দিয়েছেন ইউএনও। আজ সকালে ৬ জনকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১