বাংলাদেশের খবর

আপডেট : ১০ November ২০২০

কাউখালীতে ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ড


পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সানোয়ার হোসেন সেন্টু (৪০) নামের এক মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত সেন্টু উপজেলার সদর ইউনিয়নের সদর বাজারের দক্ষিণ বন্দর এলাকার মৃত মান্নান হোসেন তালুকদারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে নিজ ঘর থেকে গাঁজাসহ তাকে আটক করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথির ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত অভিযুক্ত সেন্টুর দেয়া তথ্য মতে ও মাদক সেবনের বিষয় স্বীকার করায় তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সেন্টুকে আগেও একাধীকবার মাদক সহ আটক হয়। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি জানান, অভিযুক্ত সেন্টুকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সে নিজেকে নিয়মিত মাদকসেবী হিসাবে স্বীকার করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তাকে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১