বাংলাদেশের খবর

আপডেট : ১০ November ২০২০

চাঁদপুরে স্কুল ব্যাগ পেল দেড় শতাধিক শিক্ষার্থী


চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা চালিতাতলী অ্যাডওয়ার্ড অ্যান্ড ইনিস্টিটিউশন-এর ১৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে এবং এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাড়ীর সভাপতিত্বে ও ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,এলজিএসপি-৩ চাঁদপুরের ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর মো. রিয়াজ উদ্দিন সরকার ও এলজিএসপি’র ডিস্ট্রিক্ট ফেসিলিটের নুর উদ্দিন মামুন।

অনুষ্ঠানে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,ইউপি সদস্য,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১