বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০২০

চৌমুহনী পৌর আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ


নোয়াখালীর চৌমুহনী পৌরসভা আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করার প্রতিবাদে পদ বঞ্চিত সাবেক কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে।

মঙ্গলবার রাত ৮টায় চৌমুহনী পাবলিক হল চত্বরে এ প্রতিবাদ সভা ও  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন চৌমুহনী পৌর সভার মেয়র ও বিগত কমিটির সভাপতি আক্তার হোসেন ফয়সাল, সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ প্রমুখ।

বক্তারা উক্ত আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে দ্রুত তা বাতিলের দাবি জানান এবং  এ আহবায়ক  কমিটিকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর ঘটনার জন্য উপজেলা কমিটিকে এর দায় নিতে হবে বলেও হুশিয়ারি করা নক


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১