আপডেট : ১১ November ২০২০
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বুধবার (১১ নভেম্বর) দাগনভূঞা উপজেলায় উদযাপিত হয়েছে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী। উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি খায়েজ আহাম্মদ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ওমর ফারুক খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ সহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১