বাংলাদেশের খবর

আপডেট : ১২ November ২০২০

মুন্সীগঞ্জে নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন


মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর ভাঙন রোধে হাজারো এলাকাবাসী মানববন্ধন করেছে। জেলার সিরাজদিখান উপজেলার বালুচরের খাসকান্দি ও চান্দের চর এলাকাবাসী এ মানব বন্ধনের আয়োজন করে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ২ গ্রামের নারী-পুরুষ ও শিশুসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

এ সময় তারা দাবি জানান দীর্ঘ ৮/১০ বছর ধরে এ নদীর উত্তর প্রান্ত ভাঙনের কবলে পরে অনেকে নিঃস্ব হয়েছেন। এ দীর্ঘ সময়ে ২ শ হেক্টর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়েছে। সরকারের প্রতি তাদের দাবি এখন যদি দ্রুত ভাঙন রোধ করা না হয়, তাহলে আরো দীর্ঘ এক কি.মি ও প্রস্থে ২শ মিটার জমি নদী গর্ভে বিলীন হবে। এর পর বাড়ি-ঘর, মসজিদ-মাদরাসা ও ২ টি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে পরবে। কৃষির উপর নির্ভর এ এলাকার মানুষ এভাবে জমি ভেঙে গেলে তাদের রাস্তায় দাড়াতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১