আপডেট : ১২ November ২০২০
দেশে করোনায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১৪০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ৮৪৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন। মৃতদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ৪ জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪ জন, ৬০ বছরের ওপরে ৯ জন রয়েছেন। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ৮ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন, সিলেটে ১ জন এবং রংপুরে ২ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১