বাংলাদেশের খবর

আপডেট : ১৩ November ২০২০

লাইফ সাপোর্টে আজিজুল হাকিম


প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ।

তিনি জানান, আজিজুল হাকিমেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লাইফ সাপোর্টে আছেন।

এদিকে অভিনেত্রী বন্যা মির্জাও বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে লিখেছেন, আমাদের প্রিয় আজিজুল হাকিম ভাই করোনাতে আক্রান্ত, এবং তার সন্তান হৃদ ও জিনাত ভাবীও। হাকিম ভাই লাইফ সাপোর্টে! সবাই দোয়া করবেন।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তার ও তার স্ত্রী-পুত্রের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার জানা যায়, আজিজুল হাকিমের শরীরে জ্বর থাকলেও জিনাত হাকিম ও হৃদের জ্বর নেই। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১