বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০২০

বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১


দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কায় আব্দুল হামিদুল (৫০) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর সদর উপজেলার ফকির পাড়া জামাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় বাবু হোসেন নামের এক ব্যক্তি আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জেলার নবাবগঞ্জ উপজেলার কটকটিয়াগ্রামের আব্দুল হামিদের ছেলে।

আজ শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট রেলগুমটি এলাকার অদূরে জোয়াল কামড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। শনিবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ঘোড়াঘাট রেলগুমটির অদূরে রাস্তার পাশে ঢাকা মেট্রো-ট-১৫৩৯১০ ট্রাকের চাকা নষ্ট হওয়ায় দাঁড়িয়েছিল। এসময় পেছন থেকে অপর একটি ট্রাক এসে ধাক্কা দিলে পেছনের ট্রাকে থাকা আব্দুল হামিদুলের কোমরের ভেতর একটি রড ঢুকে সেখানেই প্রাণ হারান তিনি। একই ট্রাকে থাকা বাবু নামের একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ট্রাকটি  উদ্ধার করে থানায় আনা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১