বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০২০

ফুলবাড়ীতে মাদকসহ আটক ২ 


কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশি অভিযানে ২ বোতল মদ ও ৫ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, উপজেলার কুটি চন্দ্রখানা গ্রামের হযরত আলীর ছেলে জুয়েল হক (২২) ও কুড়িগ্রাম সদর উপজেলার সুভারকুটি গ্রামের নুরুন্নবী নিয়ার ছেলে রাকিবুল হাসান(২৩)। 

শনিবার সকালে আটককৃতদের কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে। 

জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় জুয়েলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর থেকে ওই মাদকগুলো উদ্ধার করে জুয়েলসহ মাদক কিনতে আসা রাকিবুলকে আটক করে । 
ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১