বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০২০

লৌহজংয়ে হানাদার মুক্ত দিবস পালিত


মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনী কর্তৃক তৎকালীন লৌহজং থানা পাকহানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

আজ শনিবার দিবসটি উপলক্ষে লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধাগণের ব্যানারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রধান সড়কে বিজয় র‌্যালির আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম বাহারের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও জেলা আ'লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন। সভায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম ফকির, এস এম ইসহাক, শাহনূর ইসলাম, সেকান্দার আলী বাদল, শাখাওয়াত হোসেন, মুজিবুর রহমান আখন্দ, হুমায়ুন কবির কাজল, দিদার হোসেন, নজরুল ইসলাম লাল, আলী আকবর, একে এম শাহজাহান, সিরাজ মৃধা প্রমুখ।

আলোচনা সভার পূর্বে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, তাঁদের আত্মার মাগফিরাত ও জীবিত অসুস্থ মুক্তিযোদ্ধাদের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।#

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১